যুদ্ধাপরাধী কায়সারের মৃত্যুদণ্ড বহালের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২২:২৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:৪১

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মো. কায়সারের রায় আপিলেও বহাল রাখার দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। পরে মিছিলটি মাধবপুর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন—সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফুল মিয়া, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায় ও চুনারুঘাট উপজেলা কমান্ডার আব্দুস সামাদ। তারা সৈয়দ মো. কায়সারের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানান।
মুক্তিযোদ্ধাদের মিছিল উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সৈয়দ মো. কায়সারকে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড এবং একইসঙ্গে ২২ বছরের কারাদণ্ড দেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি এ রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আপিলের রায় ঘোষণার কথা রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের