হবিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ০২:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৩:৪১

গ্রেফতার হবিগঞ্জ সদরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহিন মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে অসুস্থ শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দেড়টার দিকে শাহিন মিয়াকে (৫০) গ্রেফতার করে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ পৌর শহরের উমেদনগর এলাকার ওই শিশুটিকে পাশের বাড়ির শাহিন মিয়া সন্ধ্যায় নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা জানান, পরীক্ষার পর বোঝা যাবে ধর্ষণ কিনা।

এ ঘটনায় শিশুটির মা অভিযুক্ত শাহিনের বিচারের দাবি জানিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম