ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৭:২১আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৬

ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষক আটক

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে হাফিজি মাদ্রাসার ৯ বছরের ছাত্র তানভিন মিয়াকে অমানবিক নির্যাতনের অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে একজন হলেন মোজ্জামেল হক। অপরজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেন মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় শনিবার দুপুরে ছাত্রের বাবা সাহিদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুই শিক্ষককে আটক করে।

হবিগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, পুলিশ দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম