ধর্ষণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই আইনজীবীকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ১৭:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৯:৫৬

 

আবুল কালাম ও আবুল খায়ের ধর্ষণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যকে শোকজ করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দুই আইনজীবী হলেন, হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল কালাম ও অ্যাডভোকেট আবুল খায়ের আজাদ। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।

তিনি বলেন, ধর্ষণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে সংগঠনের নিয়ম অনুযায়ী কার্যনির্বাহী কমিটির বিশেষ জরুরি সভায় তাদের শোকজ করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলায় সরকার কর্তৃক বরাদ্দ এপিপির কক্ষে দরজা বন্ধ করা অবস্থায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় অ্যাডভোকেট আবুল কালামকে। বিষয়টি জানাজানি হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরী ঘটনাস্থলে গিয়ে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার সঙ্গেও অশোভন আচরণ করেন। পরে শুক্রবার রাত ১০টার দিকে ওসি (অপারেশন) দোস মোহাম্মদ শহরের মোহনপুরের বাসা থেকে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) খুরশেদ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, গত ৭ জানুয়ারি অ্যাডভোকেট আবুল খায়ের আজাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন বৃন্দাবন কলেজের স্নাতক (সম্মান) পড়ুয়া এক ছাত্রী।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম