সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে ঝগড়ায় বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৫:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:০৪

সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে ঝগড়ায় বৃদ্ধের মৃত্যু পাওনা টাকা চাওয়ায় ঝগড়ার সময় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়কাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম কদবুত আলী (৬০)। তিনি উপজেলার লক্কীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের বাসিন্দা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্বাস মিয়ার সঙ্গে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয় কদবুতের। এসময় কদবুতের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস মিয়া এবং তার স্ত্রীকে আটক  করে।

ওসি আবুল হাসেম বলেন, ‘পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সময়ই কদবুত মারা যান। তিনি কিভাবে মারা গেছেন ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ