মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম নজরুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের শমসেরনগর সড়কের মৌলভী ফার্নিচারে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমঙ্গীর হোসেন বলেন, ‘লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নিহত নজরুল ইসলাম সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম গ্রামের খালিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শমসেরনগর সড়কের মৌলভী ফার্নিচারে কাঠের আসবাবপত্র তৈরির কারখানায় ইলেকট্রিক মেশিন দিয়ে কাজ করছিলেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








