সিলেটে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পুলিশের সদস্য। বর্তমানে তিনি বিশ্বনাথ থানার পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামে। তবে, এই পুলিশ কনস্টেবলের আত্মহত্যার চেষ্টার কারণ এখনও জানা যায়নি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে থানার ব্যারাকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, বুকের বাম পাশের দিকে সে গুলি চালায়। তবে গুলি বের হয়ে গেছে। হার্টের পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। এতে সে বেঁচে যায়। তবে এখনও তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে ওটিতে নেয়া হয়েছে। এরপর বলা যাবে তার কী অবস্থা।
বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করতে চেয়েছেন পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। কী কারণে এ ঘটনাটি ঘটেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।







