এবার স্যানিটাইজার তৈরি করলো শাহজালালের সিইপি বিভাগ

শাবি প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ১৯:৪৮আপডেট : ২০ মার্চ ২০২০, ১৯:৪৮

হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সিকিউরিটি গার্ড এবং ক্যাম্পাসে বিদ্যুৎচালিত অটোরিকশা চালকদের মধ্যে এসব বিতরণ করা হয়। পাশাপাশি করোনা সচেতনতামূলক ক্যাম্পেইনও চালানো হয়েছে।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাস্ট’ এর উদ্যোগে এবং বিভাগের শিক্ষার্থীদের ‘সিইপি ফ্রেটারনিটি’র সহযোগিতায় এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে বলে জানান অ্যালামনাই এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান জানান, বিভাগের ল্যাবে ১০০ মিলি ও ৫০ মিলি বোতলে ৬৫০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ল্যাবে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কিছু পরিমাণে বিতরণ করা হয় এবং শুক্রবার বাকিগুলো ক্যাম্পাসে বিতরণ করা হয়েছে।

হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যালামনাই এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সালাতুল ইসলাম মজুমদার এবং অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদোগেও হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণ করা হয়।

/আইএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম