সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ মারা গেছেন

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:৪৪

হোসনে আরা ওয়াহিদ

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা ওয়াহিদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সেখানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছিল বলে জানা গেছে।
হোসনে আরা ওয়াহিদ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের স্ত্রী। মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবী রাধাপদ দেব সজল জানান, হোসনে আরা ওয়াহিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান হোসনে আরা ওয়াহিদ ১৯৮৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাথফাইন্ডার নামের একটি আন্তর্জাতিক এনজিওতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
এদিকে হোসনে আরা ওয়াহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক চীফ হুইপ মো. আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, কুলাউড়া ২ আসনের সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর এমপি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম