হবিগঞ্জে বন্যার পূর্বাভাস, ধান নিয়ে বিপাকে কৃষক

মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ
১৯ এপ্রিল ২০২০, ১৭:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৭:০০

ধান কাটায় ব্যস্ত কৃষকরা হবিগঞ্জে আগাম বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ জন্য কৃষকদের ধান কেটে নেওয়ার জন্য সময় বেধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বেশি বেশি শ্রমিক দরকার কৃষকদের। কিন্তু কারোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে জেলায় শ্রমিক সংকট দেখ দিয়েছে। বিপাকে পড়েছেন কৃষকরা।  

হবিগঞ্জ পানি উন্নয়ণ বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, ২০ এপ্রিল থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং ভারত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, টানা বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জের হাওর অঞ্চলের প্রধান নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে পারে। নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হতে পারে এবং আগাম বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বোরো ধান দ্রুত কেটে নিতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ পূর্বাভাসের পর থেকেই কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছে, করোনা পরিস্থিতির কারণে অন্য জেলা থেকে কৃষি শ্রমিক আসতে পারছে না। যে কারণে তাদের বোরো ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে।

মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে জেলার বানিয়াচং উপজেরার দক্ষিণ সাঙ্গর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, 'করোনার কারণে অন্য জেলা থেকে শ্রমিক আসতে চান না। অন্য জেলা থেকে আসার সময় পুলিশের হয়রানির মুখে পড়তে হয়।' তিনি বলেন, 'স্থানীয় শ্রমিকরা পরিবহন সংকটের কারণে আসতে চাচ্ছে না, যে কারণে ধান কাটতে দেরি হচ্ছে। আবার শুনলাম বন্যা হবে কয়েকদিনের মধ্যেই, এ কারণে আতঙ্কিত হয়ে পড়ছি।' 

জেলার বানিয়াচং উপজেলার নয়াপাতারিয়া গ্রামের কৃষক রহিম মিয়া বলেন, 'করোনার অজুহাতে শ্রমিকরা ৮শ' থেকে ১ হাজার পর্যন্ত মজুরি চায়। কিন্তু এত টাকা দিয়ে শ্রমিক আনা সম্ভব নয়। তাই নিজেদের আত্মীয় স্বজনদের নিয়েই ধান কাটতে হচ্ছে।'

 হবিগঞ্জ জেলা কৃষি অধিদফতরের উপপরিচালক মো. তমিজ উদ্দিন বলেন, 'হবিগঞ্জে শ্রমিকের কোনও সংকট নেই। অন্য জেলা থেকে শ্রমিক এনে সমন্বয় করা হবে।'

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, 'কেউ বাইরের জেলা থেকে শ্রমিক এনে কাজ করাতে চাইলে স্থানীয় প্রাইমারি স্কুলে রেখে তাদের দিয়ে ধান কাটার ব্যবস্থা করা হবে। কৃষকরা যাতে দ্রুত সময়ের মধ্যে ধান কাটতে পারে, এ জন্য সব ধরনের সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর হবিগঞ্জে এক লাখ ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ করা হয়েছিল বানিয়াচঙে ৩৫ হাজার একশ’ হেক্টর জমিতে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম