বিদ্যুৎ কেন্দ্রের ফিডারের ব্রেকার বিকল, দুঘটনার শঙ্কায় গ্রাহকরা

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৫, ১২:৫৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৩:২১

Moulvibazar-

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে গত এক মাস ধরে একটি ফিডারের ব্রেকার বিকল হয়ে রয়েছে। ফলে যে কোনও সময় বড় ধরনের বিপর্যয় বা দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন গ্রাহকরা।

কুলাউড়া বিদ্যুৎ গ্রিড স্টেশন সূত্রে জানা গেছে, এই বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতায় থাকা কুলাউড়া শহর, ব্রাহ্মণবাজার ও ইসলামগঞ্জ এই তিনটি ফিডারের অধীনে প্রায় ১৯ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন।

এক মাস ধরে একটি ফিডারের ব্রেকার পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় বর্তমানে দুটি ব্রেকার দিয়ে এই তিনটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

১১ কেভি’র ইসলামগঞ্জ ফিডারের অধীনে প্রায় ১০ হাজার গ্রাহক রয়েছেন। গত নভেম্বরে এই ফিডারের ব্রেকারটি নষ্ট হয়ে যায়। ব্রেকারটি নষ্ট থাকায় ইসলামগঞ্জ ফিডারের গ্রাহকদের ব্রাহ্মণবাজার ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অপরদিকে, ব্রাহ্মণবাজার ফিডারের গ্রাহকদের শহর ফিডারের আওতাভুক্ত করা হয়েছে। গত দু’সপ্তাহ ধরে প্রতিদিনই ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, বর্তমানে দু’টি ফিডারের মাধ্যমে এই বিপুল সংখ্যক গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ইসলামগঞ্জ ফিডারের ব্রেকারটি চালু না হলে যে কোনও সময় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে।

কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, ব্রেকারটি স্থাপনের কাজ চলছে। আশা করছি, এটা চালু হলে লোডশেডিংসহ অন্যান্য সমস্যাও কমে যাবে।

 

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম