পিকআপ-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২০, ১৪:৫০আপডেট : ০২ মে ২০২০, ১৪:৫৬

পিকআপ-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলাকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাবিব মিয়া ও নোয়াখালী জেলা সদরের খানপুর গ্রামের দিদার মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উপজেলার মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এতে দুই জন গুরুতর আহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোক্তাদির চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই জনের মৃত্যু হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি