লকডাউনের মধ্যেও বিল নিচ্ছে পল্লি বিদ্যুৎ সমিতি

হিলি প্রতিনিধি
০৫ মে ২০২০, ১৬:২৫আপডেট : ০৫ মে ২০২০, ১৬:৩১

লকডাউনের মধ্যেও বিল নিচ্ছে পল্লি বিদ্যুৎ সমিতি

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে ঘরের বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এমন অবস্থায়ও গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল নেওয়া অব্যাহত রেখেছে পল্লি বিদ্যুৎ সমিতি। বিল না প্রদান করলে দেওয়া হচ্ছে সংযোগ বিচ্ছিন্নের হুমকি। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা।
মঙ্গলবার (৫ মে) সরেজমিনে পল্লি বিদ্যুৎ সমিতি হিলি সাব-জোনাল অফিসে গিয়ে দেখা যায় বিদ্যুৎ বিল দিতে গ্রাহকের দীর্ঘ লাইন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকে বিদ্যুৎ বিল নেওয়া হলেও সেটি করোনা ভাইরাসের কারণে বন্ধ। ফলে মানুষের ভিড় বাড়ছে সমিতির কার্যালয়ে।
বিল দিতে আসা মহসিন আলী ও মিনহাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউনের কারণে সবকিছু বন্ধ থাকায় আয় রোজগার না নেই। খাদ্যের যোগান নিয়েই দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। আবার সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য। এমন অবস্থার মধ্যেও বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্নের কথাও বলছেন। এতে আমরা বিপাকের পড়েছি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হিলি সাব-জোনাল অফিসের এজিএম সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বিল নেওয়া বন্ধ থাকবে কিনা সরকারিভাবে এ সংক্রান্ত কোনও নির্দেশনা আমাদের কাছে নেই।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান