বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২০, ১১:১৯ আপডেট : ২৬ জুন ২০২০, ১১:৫৩

নিখোঁজ জেলের সন্ধানে হাওরে তল্লাশি


সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবরা (২৬ জুন) সকালে হরিবন হাওরে তল্লাশি করে আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ জেলের সন্ধানে হাওরে তল্লাশি

জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের আমজোরা গ্রামের ৭ জেলে হাওরে মাছ ধরছিলেন। এসময় বজ্রাঘাতে বাবুল মিয়া নামের একজন ঘটনাস্থলেই মারা যান। ঝড়ো বাতাস, উত্তাল ঢেউয়ে ও বজ্রাঘাতে আব্দুল আউয়াল নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। নৌকায় থাকা আরও ৫ জেলে আহত হন। তারা বাড়ি ফিরে আসেন।

নিখোঁজ জেলের সন্ধানে হাওরে তল্লাশি

ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না জানান, দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে শুক্রবার সকালে হাওরে অভিযান চালিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।  

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট