ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তন্নী আক্তার (২২) নামে এক কিশোরী মারা গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার গোলখার গ্রামের নিজ বাড়িতে সে মারা যায়। তন্নী আক্তার গোলখার গ্রামের মো. মোকাদ্দেস মিয়ার মেয়ে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. শ্যামল কুমার ভৌমিক জানান, ওই কিশোরীর ভাই বিল্লাল হোসেন কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসেবে কর্মরত। কিছুদিন আগে নমুনা পরীক্ষা করা হলে বিল্লালের স্ত্রী ও মেয়ের করোনা পজিটিভ আসে। বিল্লালের রিপোর্ট এখনও আসেনি। তিনি বলেন, ‘উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তন্নীর নমুনা সংগ্রহ করা হয়েছে।’







