বন্যায় সুনামগঞ্জের দেড়শ' কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১১:৪৫আপডেট : ০৩ জুলাই ২০২০, ১২:৫৩

ক্ষতিগ্রস্ত রাস্তা

অতি বৃষ্টি ও বন্যার পানিতে সুনামগঞ্জে ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহিরপুর, সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ-ছাতক ও সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পৃথক চারটি স্থান ভেঙে গেছে। সড়ক ভেঙে ও ডুবে যাওয়ায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজা, জামালগঞ্জ উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত রাস্তা

সড়কগুলোর ভাঙা অংশ দিয়ে এখনও পানি উপচে পড়ছে। বিভিন্ন জায়গায় সড়কের বিটুমিনের প্রলেপ ওঠে ফাটল দেখা দিয়েছে। সুনামগঞ্জ-ছাতক সড়কের ভাঙন রোধ করতে কাজ করছেন স্থানীয় সিএনজি ফোরস্ট্রোক গাড়ি চালকরা।  

ক্ষতিগ্রস্ত রাস্তা

বন্যার পানি মানুষের ঘর-বাড়ি থেকে নামতে শুরু করছে। বন্যার কারণে যোগাযোগ বিড়ম্বনার স্বীকার হচ্ছেন শতশত মানুষ।

ক্ষতিগ্রস্ত রাস্তা

সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত সড়ক পরির্দশন করছি। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’

ক্ষতিগ্রস্ত রাস্তা

এদিকে সুরমা নদীর পানি বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী