ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৯:১০আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৯:১০

প্রতিবাদ সমাবেশ দেশের বিভিন্ন স্থানে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সংগীতশিল্পী অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, অ্যাডভোকেট এনাম আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। তাই প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মৃত্যুদণ্ড আইন কার্যকর করতে হবে। পাশাপাশি এসব জগন্য কর্মকাণ্ড রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান