শ্রীমঙ্গলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ২১:১২আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:১২

অভিযুক্ত কাজল মিয়া ও মতিন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গেস্ট হাউজে আটকে রেখে এক গৃহবধূ (৩০)-কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১‌ অক্টোবর) দুপুরে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলো, উপজেলার ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামের মৃত ছুরুক মিয়ার ছেলে কাজল মিয়া (৩০) এবং মৃত রহমান মিয়ার ছেলে মতিন মিয়া (২০)।

পুলিশ জানায়, ভিকটিম শনিবার (১০ অক্টোবর) শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে রবিবার দুই আসামিকে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, ‘ধর্ষণের শিকার গৃহবধূ অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে তার গ্রেফতারকৃত স্বামীকে ছাড়িয়ে আনার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। ওই দিন বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের একটি গেস্ট হাউজে তাকে নিয়ে একটি রুমে বসিয়ে রাখে কাজল ও মতিন। অনেকক্ষণ বসার পর তারা দুই জন গৃহবধূর সঙ্গে থাকা ৫ বছরের শিশুকে অন্য কক্ষে নিয়ে যায়। এরপর একজন একজন করে তাকে ধর্ষণ করে গেস্ট হাউজে রেখে চলে যায়। সেখান থেকে বের হয়ে গৃহবধূ বাড়ি ফিরে যান। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে দেরি হয় বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান