মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৬:৫২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৬:৫২

দুই গ্রামের মধ্যে সংঘর্ষের চিত্র হবিগঞ্জের বানিয়াচঙ্গে জলমহাল দখল নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর ও ২০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলার বানিয়াচং উপজেলার কামালখানী ও মজলিশপুর গ্রামের লোকজনের মধ্যে হাওরে একটি জলমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুই গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র লাঠি, টেটা, বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের নারী-পুরুসসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম