রাত পোহালেই সুনামগঞ্জের তিন পৌরসভায় ভোট

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২০:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২০:১৭

সুনামগঞ্জ সদর, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ৪৭ হাজার ১৫ জন কেন্দ্র রয়েছে ২৩টি।

অন্যদিকে ছাতক পৌরসভায় মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ৩০ হাজার ৮৭ জন, কেন্দ্র রয়েছে ১৯টি।

এছাড়া জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ২৮ হাজার ৬৪২ জন, কেন্দ্র রয়েছে ১২টি। তিনটি পৌরসভার মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ইভিএম পদ্বতিতে ভোটগ্রহণ হবে।

ইতোমধ্যে সব কেন্দ্রে ভোটগ্রহণের উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিয়োজিত রয়েছে।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, তিনটি পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ আদালতও মাঠে সক্রিয়া রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের