সিলেটে তেলবাহী বগি লাইনচ্যুত: কুলাউড়া থেকে চলছে ঢাকার ট্রেন

সিলেট প্রতিনিধি 
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:২০

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে একটি ট্রেন স্টেশনটি ছেড়ে গেছে। পরে বিকালে আরেকটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।কু

লাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তিনি জানান, এ দিন বিকাল ৫টায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনও সেখান থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ১০টি বগি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। কর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পাশাপাশি লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ চালাচ্ছেন। কাজ সম্পন্ন হলে সিলেটের সঙ্গে পুনরায় রেল যোগযোগ স্বাভাবিক হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান