ব্লগার অনন্ত হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটসহ দুজনের সাক্ষ্য

সিলেট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিনের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আলোচিত এই হত্যা মামলায় বুধবার সকালে আদালতে হাজির করা হয় আবুল খায়ের রশিদ আহমদকে এবং শফিউর রহমান ফারাবীকে। তাদের উপস্থিতিতে সাক্ষ্য নেন বিচারক।

আদালত সূত্র জানায়, ব্লগার অনন্ত হত্যা মামলার আসামি মান্নান ইয়াহিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক সাক্ষ্য দেন। তারপরে মামলার পূবালী ব্যাংকের কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী এই মামলার জব্দ তালিকার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। তারা দুজন মামলার ১৭ এবং ১৮তম সাক্ষী। এর মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর মামলায় মোট ১৮জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম চৌধুরী শাহিন।

আদালত সূত্র জানায়, সিআইডির তদন্তকারী কর্মকর্তা আরমান আলী তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্রে ২৯ জনকে সাক্ষী রেখে সন্ত্রাস বিরোধী আইনে ২০১৭ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। আলোচিত এই হত্যা মামলার আসামি মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ, হারুন অর রশিদকে অভিযুক্ত করে বিচার শুরু হয়। এর মধ্যে মান্নান ইয়াহিয়া কারাগারে থাকাবস্থায় মৃত্যু হয়। বর্তমানে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে রয়েছেন। আসামি ৩ জনকে পলাতক রেখেই বিচার শুরু হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। সুবিদবাজার এলাকা থেকে কর্মস্থলে ব্যাংকে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান