শায়েস্তাগঞ্জে জুয়ার সরঞ্জামসহ আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-৯ এর এএসপি আফনান-আল-আলম গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে জানানো হয়, গোপন সংবাদের র‌্যাব-৯ এর একটি দল এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার লেনজাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার নগদ ২ হাজার ৩৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত এক বাল্ডিল তাস, ২টি মোমবাতি, ৩টি মোবাইল ফোনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেনজাপাড়ার মৃত সুনর আলীর ছেলে মো. জাহিদ মিয়া (৩০), দাউদনগর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে মো. বাবলু মিয়া (২৬), সুদিয়াকলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. চাঁন মিয়া (৩২) ও দাউদনগর গ্রামের মো. মাজত আলীর ছেলে মো. শাহিন মিয়া (৩৫)। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম