খোলাবাজারে চুনাপাথর বিক্রি করছে লাফার্জ, ব্যবসায়ী-শ্রমিকদের প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১৬:৫৮আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৬:৫৮

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম লিমিটেড ভারত থেকে চুনাপাথর এনে খোলাবাজারে বিক্রি করছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২ টা থেকে শহরের ট্রাফিক পয়েন্টে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে অন্তত ৩০টি ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন অংশ নেয়।

কর্মসূচি চলাকালে দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী দোকানপাট বন্ধ রাখেন ছাতক পৌর শহরের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, লাফার্জ হোলসিম লিমিটেড সিমেন্ট তৈরি ও কর্পোরেট ক্রেতাদের কাছে বিক্রির জন্য ভারত থেকে চুনাপাথর আমদানি করে খোলাবাজারে বিক্রি শুরু করেছে। এতে চুনাপাথর ব্যবসার সঙ্গে জড়িত শত শত ব্যবসায়ী ও হাজারো শ্রমিক বেকার হওয়ার পথে রয়েছে। অবিলম্বে খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না করলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম