হাসপাতালে বেডের নিচে রোগীর রক্তাক্ত লাশ

হবিগঞ্জ সংবাদদাতা
১৭ মার্চ ২০২১, ২১:১১আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:১১

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে বীরেশ দাশ (৬৫) নামে এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বুধবার (১৭ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কেবিনের দরজা ভেঙে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত বীরেশ দাশ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মৃত মহেশ দাশের ছেলে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বীরেশ দাশ গত ১ মার্চ কিডনি রোগসহ বিভিন্ন রোগে সদর হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তাকে একা রেখে বাসায় চলে যান।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে বিজয় দাশ বলেন, ‘কিডনির রোগে বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। মঙ্গলবার রাতে তাকে মুক্তিযোদ্ধা ওয়ার্ডে রেখে বাসায় চলে যাই। সকালে এসে দেখি কেবিন বন্ধ। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা ভেঙে দেখে বেডের নিচে রক্তাক্ত অবস্থায় বাবা পড়ে আছেন।’

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশ নিয়ে দরজা ভেঙে দেখতে পাই, বেডের নিছে রক্তাক্ত অবস্থায় বীরেশ দাশের মৃতদেহ পড়ে আছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম