বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ২১:৫৪আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:৫৪

হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিবিয়ানা ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-৩-এ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ তদন্ত প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।

সোমবার বিকেলে প্যানেল বোর্ডে কীভাবে এ আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করার লক্ষ্যে বিবিয়ানা উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) তরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী কানাই চন্দ্র দাস বলেন, প্যানেল বোর্ডে আগুন কীভাবে লেগেছে  তা জানতে ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিক নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম