ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, মোবাইল কোর্টে সাজা

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৬:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৬:৫৩

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট৷

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই যুবকের বাগি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে।

জানা যায় গত সোমবার ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করে। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এনিয়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ সহকারে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন । এ ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত যুবককে পুলিশ আটক করে।

মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন- ধর্ম নিয়ে কটূক্তি করার দায়ে আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক