ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৬:৩৭আপডেট : ০৪ মে ২০২১, ১৬:৩৭

হবিগঞ্জ শহরের পানির ড্রেন থেকে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার হওয়া নবজাতককে চিকিৎসার জন‌্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুর ৩টার দিকে হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরজুড়ে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় পানির ড্রেন দিয়ে আনুমানিক একদিন বয়সের নবজাতক ভেসে যাচ্ছিল। এক পর্যায়ে শহরের মোহনপুরে ময়লার মধ‌্যে ওই নবজাতক আটকে যায়।

এ সময় স্থানীয় লোকজন ওই নবজাতকে উদ্ধার করে দেখেন জীবিত আছে। পরে চিকিৎসার জন‌্য উদ্ধারকৃত নবজাতককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হবিগঞ্জে সদর থানার ওসি মাসুক আলী জানান, উদ্ধারকৃত নবজাতকটি ছেলে সন্তান। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম