আবর্জনার স্তূপের সামনে দাঁড়িয়ে নদী ও পরিবেশ রক্ষার দাবি

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২১, ২১:৪২আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৪২

হবিগঞ্জে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় পরিবেশবাদীরা।

তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও পরিকল্পনাহীনতার জন্য দিন দিন আবর্জনার শহরে পরিণত হচ্ছে এই শহর। দায়িত্বশীল প্রতিষ্ঠান কর্তৃক সব ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে খোয়াই নদী, পুরাতন খোয়াই, বাইপাস সড়ক সংলগ্ন খাল, আধুনিক স্টেডিয়াম সংলগ্ন খাল, পুকুর ও জলাশয়ে। ফলে এলাকার মানুষকে দুর্গন্ধ ও আবর্জনায় আবদ্ধ অবস্থায় বসবাস করতে হচ্ছে। এটি হবিগঞ্জের পরিবেশ ও জীবনযাত্রাকে বিপন্ন করে তুলেছে।

শনিবার (০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে খোয়াই নদী ও বাইপাস সড়ক সংলগ্ন খালে বর্জ্য নিক্ষেপ বন্ধের দাবিতে নদী তীরবর্তী এলাকায় আলোচনা সভায় এসব অভিযোগ করেন পরিবেশবাদীরা।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে আবর্জনার স্তূপের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং খোয়াই রিভার ওয়াটারকিপার'র আয়োজনে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী।

বাপার হবিগঞ্জ সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপার হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

এতে আরও বক্তব্য রাখেন পরিবেশবাদী তানভীর আহমেদ, শফিকুল ইসলাম বাবুল, ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, মনসুর আহমেদ, মো. সাইফুল ইসলাম, আবিদুর রহমান, শামসুল ইসলাম সানি, পরিমল সুত্রধর, পীযুষ দাস, ফারহান আহমেদ, আবুল কাসেম রুবেল ও কিতাব আলী প্রমুখ।

তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জের নদী ও জলাশয়গুলো বছরের পর বছর ধরে দখল-দূষণ, পলি এবং আবর্জনায় ভরাট হয়ে গেছে। শহরের খোয়াইমুখ এলাকায় কয়েক বছর ধরে নিক্ষেপ করা আবর্জনার স্তূপ নদীটিকে সংকুচিত করেছে। এলাকাটি হয়ে পড়েছে দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর।

শহরের পুরাতন খোয়াই নদী প্রসঙ্গে তিনি বলেন, এই নদীর অবস্থা ভয়াবহ। দখল-দূষণের মাত্রা ছাড়িয়েছে। বৃষ্টির পানি, অন্যান্য পানি নিষ্কাশন ও নদী পাড়ে যাতায়াত এবং সুন্দর পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নদী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং ভূমি দখলদারদের কারণে নদীটি বিলীন হওয়ার পথে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, কৃত্রিম বন্যা, আর শুষ্ক মৌসুমে মশা-মাছি উৎপন্ন হয়ে নদী তীরবর্তী শহরের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। দুই বছর আগে পুরাতন খোয়াই নদীর একাংশ থেকে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে প্রশাসন। সেই কার্যক্রম থেমে যাওয়ায় উচ্ছেদকৃত অংশ পুনরায় দখলদারদের হাতে চলে যাচ্ছে।

এছাড়া আধুনিক স্টেডিয়াম ও নিউ ফিল্ডের উভয় দিকের খালে ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে। স্থানটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চরম দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদের খেলাধুলা করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের অস্বাস্থ্যকর পরিবেশে চলাচল করতে হয়। আবর্জনামুক্ত স্বাস্থ্যকর শহর গড়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদী, খাল ও পুকুরগুলো দখলমুক্ত করার দাবি জানান তোফাজ্জল সোহেল।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের