লকডাউনে ‘সীমিত পরিসরে’ বিয়ে করে জরিমানা গুনলেন বর 

সিলেট প্রতিনিধি
০২ জুলাই ২০২১, ২০:০৭আপডেট : ০২ জুলাই ২০২১, ২০:০৭

সিলেটে কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুন) বিকাল ৫টার দিকে নগরের হুমায়ুন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে বিকালে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে মাইক্রোবাস থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় পুলিশ কোথায় থেকে আসছেন জানতে চাইলে বেরিয়ে আসে আসল রহস্য। মাইক্রোবাসের গ্লাস খোলার পর ভেতরে বর ও কনেসহ বরযাত্রীদের দেখতে পায় পুলিশ।

খবর পেয়ে ওই এলাকায় যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ আলী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের দিন ধার্য করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা ‘সীমিত পরিসরে’ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা। লকডাউনে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আছে তারা জানতেন। কিন্তু বিয়ের দিনক্ষণ আগেই ঠিক হয়ে যাওয়ায় বিশেষ অসুবিধার কারণে তারিখ পরিবর্তন করতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে গাড়ি থামানোর পর বিয়ের বিষয়টি জানান বর। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

/এএম/ 
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের