সিলেটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সিলেট প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১৫:০৯আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৫:০৯

সিলেটের কোম্পানীগঞ্জে ইজারাবহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত আসাদুজ্জামান আসাদ (২০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

আসাদ কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ধলাই নদীর ঢালার মুখ নামক স্থান থেকে ইজারাবহির্ভূত বালু উত্তোলন চলছে। গত ১৬ আগস্ট বালু উত্তোলনকে কেন্দ্র করে রাজনগর নতুন বস্তির রফিক বেপারী পক্ষ ও ঢালার পাড় শাহীন, মানিক, নূর আলম পক্ষের মধ্যে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ হয়। এসময় ব্যাপারী গ্রুপের আসাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
 
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম