অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীকে বেঁধে বুথের ২৪ লাখ টাকা লুট

সিলেট প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪

সিলেটের ওসমানীনগর থানার শেরপুর বাজারস্থ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

রবিবার দিবাগত রাতে (১৩ সেপ্টেম্বর) ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে বুথের টাকার লকার ভেঙে টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে ডিবি পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শেরপুর নতুন বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় অবস্থিত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের বুথের পাহারাদার জাকারিয়াকে (২৩) অস্ত্রের মুখে বেঁধে ডাকাতির ঘটনাটি ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বুথে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের একাধিক ইউনিট কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি