দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি

শ্রীমঙ্গল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ০৯:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ০৯:০৪

দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ বাহিনীর সহযোগিতায় জনসাধারণ ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক।
রবিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশ জঙ্গিবাদ মোকাবেলায় বদ্ধপরিকর। বিরোধী দলের গত আন্দোলন সংগ্রামের সময় জ্বালাও পোড়াও, পুলিশ হত্যার মতো ঘটনা সাহসের সাথে মোকাবেলা করেছে এই বাহিনী। সুস্থ্য ও সুন্দর পরিবেশ টিকিয়ে রাখতে পুলিশকে সহযোগিতা জনসাধারণকে এগিয়ে আসতে হবে।’
পুলিশের ডিআইজি (সিলেট রেঞ্জ) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শামসুন্নাহার রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল। পরে আইজিপি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌশভোজের আয়োজন করা হয়।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী