হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ টহল পুলিশ আহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৬, ০২:২৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ০২:২৭

সড়ক দুর্ঘটনা হবিগঞ্জে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ টহল পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলাল লাখাই সড়কের বামকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লাখাই সড়কের বামকান্দি এলাকায় ৪ পুলিশ সদস্য একটি সিএনজি অটোরিক্সা দিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি উল্টে যায়। এতে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির টিএসআই রবিউল ইসলাম, কনস্টেবল মিজানুর রহমান, বাবুল মিয়া ও নুরুল হুদা গুরুতর আহত হন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পিকআপ ভ্যানটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের