সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

সিলেট প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ২২:১৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২২:১৫

সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপি আয়োজিত সিলেটমুক্ত দিবসের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সমাবেশ শুরুর আগে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রেজিস্ট্রারি মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করে। এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকারা ব্যবসায়ীরা আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেন। পরে বিএনপির শীর্ষ নেতাদের আধাঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

কয়েকজন ছাত্রদল নেতা জানান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ সমাবেশ চলাকালে চেয়ারে বসা অন্যদের সরিয়ে নিজে বসেন। এরপর কয়েকজন অনুসারীকে একত্রিত করে চেয়ারে উঠে স্লোগান দেন। এতে যাদেরকে চেয়ার থেকে সরিয়ে দেয়, তারা উত্তেজিত হয়ে চেয়ার ছুড়ে মারে। এরপর রুবেল (পুরানলেন গ্রুপ) ও জেলা যুবদলের সদস্য মকসুদ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির সমাবেশ বানচাল করার জন্য বহিরাগতরা এ ঘটনা ঘটিয়েছে। বিএনপির সমাবেশ দলের কোনও নেতাকর্মী এ ঘটনা ঘটায়নি। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিএনপির সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম