নির্বাচনে অংশগ্রহণ করবো, করবো না এর মতো ডাবল টক (দ্বিমুখী কথা) করে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বড় বড় শহর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লায় নির্বাচন করে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপির অন্যতম নেতা তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাকে কেন্দ্রীয় বিএনপি সমর্থন দিচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ বানিয়াচং আসনের সংসদ সদস্য এম এ মজিদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









