ধর্মীয় শিক্ষার সুযোগ পাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষরা  

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৯:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:১০

সুনামগঞ্জের তৃতীয় লিঙ্গের মানুষদের সুনামগঞ্জে এই প্রথম বারের মতো চালু হলো মাদ্রাসা। রবিবার (৯ জানুয়ারি) বিকালে শহরের কাজীর পয়েন্ট এলাকায় এই মাদ্রাসার উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত।

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামে এই মাদ্রাসায় জেলার চারশর বেশি সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে।

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী সামরাজ আহমদ প্রিয়াঙ্কা জানান, তৃতীয় লিঙ্গের হওয়ায় তিনি কোথাও ধর্মীয় শিক্ষা নিতে পারেননি। এই মাদ্রাসা থেকে তার শিক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টি হলো।

তৃতীয় লিঙ্গের অপর শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, ‘হিজড়ারা মারা গেলে জানাজার নামাজ পড়ানোর মানুষ পাওয়া যায় না। কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় না। হিজড়ারাও মানুষ। তাদেরও সমাজে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার অধিকার রয়েছে।’

তৃতীয় লিঙ্গের আব্দুল খালেক বলেন, ‘অধিকাংশ হিজড়া নামাজ-কালাম পড়তে পারেন না। মাদ্রাসাটি চালু হওয়ার কারণে তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবেন।’

দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ জানান, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দিতে তাদের এই আয়োজন।

হিজরা কল্যাণ সংস্থা সিলেট বিভাগের সভাপতি সুমনা আক্তার কালা হিজরা বলেন, ‘আগে হিজড়ারা নামাজ-কালাম পড়ার সুযোগ পেতেন না। এখন তারা সেই সুযোগ পাবেন। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৮০ জন হিজড়া রয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী