স্বামীর ঝুলন্ত দেহের পাশে পড়ে ছিল স্ত্রীর লাশ 

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৬:৩৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:৫৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টানমেউহারী গ্রামে ঘরের দরজা ভেঙে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্বামী বাচ্চু মিয়ার (৫৭) ঝুলন্ত দেহের পাশে পড়ে ছিল স্বাধীন আক্তারের লাশ। 

স্থানীয়রা জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। স্বামী বাচ্চু মিয়া জুয়া খেলার অভ্যাস ছিল। গতকাল রাতে খাবার খেয়ে তারা শুয়ে পড়েন। বিকাল পর্যন্ত  ঘুম থেকে জেগে না ওঠায় স্বজনরা ঘরে উঁকি দিয়ে দেখেন বাচ্চুর মিয়ার ঝুলন্ত লাশ ও রুমের এক কোণে স্বাধীন আক্তারের মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশ সদস্যরা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। 

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কলহের জের ধরে স্বামী ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুন করার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের