মৌলভীবাজারে গর্ত থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ০৩:০২আপডেট : ১০ মার্চ ২০২২, ০৩:০২

নিখোঁজের দুই ঘণ্টা পর গর্ত থেকে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী ফাতেমা জান্নাত মৌ (৭) গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও উদঘাটন করা সম্ভব হয়নি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকাল ৫টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টার পর তার লাশ পাওয়া যায়। 

নিহত ফাতেমা জান্নাত মৌ কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুল ছাত্রী ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া বলেন, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বুধবার আছরের নামাজের পর বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা ক্ষতবিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। 

ঘটনাটি কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানালে রাত সাড়ে ৭টার দিকে পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ‘শিশুটির গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটে ও দেহের বিভিন্ন অংশে কোপানো দাগও রয়েছে। ঠিক কী কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত চলছে। শিগগিরই খুনের রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।

/ইউএস/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের