শ্রীমঙ্গলে মৌসুমের শেষ চা নিলামে ভালো দামে খুশি বিক্রেতারা

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ০৯:১৯আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:১৯

দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ২০২১-২২ সালে ২২তম ও শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারের দ্বিতীয় তলায় দেশের ২২তম  চা নিলাম সম্পন্ন হয়। নিলামে বিভিন্ন বাগানের চা ভালো দামে বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। সংশ্লিষ্টরা বলছেন নিলামে আগের চেয়ে চায়ের বিক্রিও বেড়েছে। 

নিলামে লুয়াইনি চা বাগান, নাহার চা বাগান, সাগরনাল চা বাগান,পঞ্চগড়ের সুরমা ও পূর্ণিমা চা বাগান, শ্রী-বাড়ি চা বাগান, বৃন্দাবন চা বাগান, এম আর খান চা বাগান, জুলেখা নগর চা বাগান, ধামাই চা বাগান, বাহাদুর পুর চা বাগান, হাফিজ চা বাগান, সোনা-রুপা চা বাগানের চা তোলা হয়। এসময় লুয়াইনি চা বাগানের জিওবি সাইজের প্রতি কেজি চা ৬২০ টাকা, সাগরনাল চা বাগানের চা ৫৫০ টাকা, নাহার চা বাগানের চা ৫০০ টাকা ও শ্রী বাড়ি চা বাগানে চা ৪৮০ টাকা দরে সর্বোচ্চ দামে বিক্রি হয়। তারমধ্যে বৃন্দাবন চা বাগানের গ্রিন টি ১৬০০ টাকা দরে বিক্রি হয়।

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (টিপিটিএবির) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও পাঁচটি ব্রোকার্স হাউস অংশ নেয়।

ব্রোকার্স হাউসগুলো হলো, সোনার বাংলা ব্রোকার্স, জিএস ব্রোকার্স, শ্রীমঙ্গল ব্রোকার্স, রুপসী বাংলা ব্রোকার্স, জালালাবাদ ব্রোকার্স। এরমধ্যে সব চা বিক্রি হয়েছে।

শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান শহীদ আহমদ জানান, শেষ নিলামে চায়ের ভালো দামে বিক্রি হয়েছে। প্রতিটি নিলামে ধারাবাহিকভাবে চা বিক্রি বেড়েছে।

শ্রীমঙ্গল নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুশ কান্তি ভট্টাচার্য বলেন, আমরা চেষ্টা করেছি চায়ের গুণগত মান ধরে রাখতে। শেষ নিলামে নতুন চায়ের দামও ভালো পেয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী