টিপকাণ্ডে সিলেট পুলিশ কর্মকর্তার বেফাঁস মন্তব্যে তোলপাড়

সিলেট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ০০:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০০:১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিপকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট কর্মকর্তা লিয়াকত আলী। তিনি তার ব্যক্তিগত ফেসবুকে নারীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এ নিয়ে সিলেটে পুলিশ প্রশাসনসহ সুশীল সমাজে সমালোচনা শুরু হওয়ার এক পর্যায়ে নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি ডিলিট করে দেন তিনি।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান বলেন, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট করেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবু জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুকে আমার প্রতিবাদের ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী। তিনি বলেন, পুরুষ কেন কপালে টিপ পড়বে মূলত এই বিষয়টি মেনে নিতে পারিনি বলে আমার ফেসবুক আইডিতে লিখেছি। এর বাইরে আর কোনও কারণ নেই।

টিপ নিয়ে ফেসবুকে লিয়াকত আলী লিখেছেন, "টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা : (১৮+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারী যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনও পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনও নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?"

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী