হাওরের ফসল রক্ষায় বাঁধে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৮:২১আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৮:৫১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওরের ফসল কেটে ঘরে তুলতে হলে আগামী সাত দিন হাওরের ফসল রক্ষা বাঁধে তীক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। কয়েকদিন উজানে ভারী বর্ষণ হতে পারে। উজানের ঢল নেমে এলে আবার নদনদীর পানি বাড়বে। তাই সবাইকে বাঁধে নজর রাখতে হবে।’

শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁওয়ে দেখার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাওরের বোরো ধান কেটে ঘরে তোলা প্রকৃতির ওপর নির্ভর করে। প্রকৃতি সহায় হলে ধান কেটে ঘরে তোলা যায়, সহায় না হলে তোলা যায় না। হাওরের ধান ইতিমধ্যে পাকতে শুরু করেছে। পাকা ধান জমিতে ফেলে রাখা যাবে না। কেটে ফেলতে হবে। ফসলহানির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হবে। জেলা প্রশাসনকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের হাতে যথেষ্ট খাদ্য মজুত আছে।’

তিনি বলেন, ‘২০১৭ সালের বন্যায় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের সারা বছর খাবার সরবরাহ করবেন এবং তিনি সারা বছর খাবার সরবরাহ করেছেন। করোনার সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল গাড়িঘোড়া বন্ধ করেন, কিন্তু শ্রমিকের চলাচল বন্ধ করতে পারবেন না। এবার বাইরের জেলা থেকে ধান কাটার শ্রমিক আনা হবে। শ্রমিকের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হবে।’

এ সময় জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরে ফের বাড়ছে পানি, বাকি ধান নিয়ে উদ্বেগ
হাওরের ফসল ডোবায় কে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান