কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

হবিগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ২২:১৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২২:১৭

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লিছু মিয়ার ছেলে খোকন মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামের তোলাই মিয়ার ছেলে জলফু মিয়া (৪০)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা সুতাং এলাকায় যাওয়ার পথে থানা মোড়ে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চালকসহ তিন জন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান