সেহরি তৈরি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৮:০৮ আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৮:২৫

মৌলভীবাজারের বড়লেখায় সেহরির সময় রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্কুলশিক্ষক রুবিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ সময় ওই তার স্বামী শিক্ষক আব্দুল করিমও দগ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে নিজ বসত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম ও তার স্ত্রী কান্দিগ্রাম মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) রুবিয়া বেগম (৩৭) তাদের এক ছেলে ও দুই মেয়ে নিয়ে দাসের বাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার ভোরে সেহরি তৈরির জন্য রান্নাঘরে যান। এ সময় তিনি গ্যাস সিলিন্ডারের সুইচ অন করে আগুন দিলেই বিস্ফোরিত হয়ে শরীরে আগুন ধরে যায়। চিৎকার শুনে স্বামী আব্দুল করিম স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলেও পারেননি। এ সময় আব্দুল করিমও দগ্ধ হন।

খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুবিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। আব্দুল করিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর  হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে জানতে তদন্ত করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা