হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেলো ২ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২২, ২১:৪০ আপডেট : ০৩ মে ২০২২, ২২:০৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী ও শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব।

স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া সকাল ৯টার সময়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এ সময় হালকা বৃষ্টির সময় বজ্রপাত হলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, শায়েস্তাগঞ্জে বজ্রপাতে সাবাজ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বিকালে উপজেলার লাদিয়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে সাবাজ মিয়া বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা