হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:২৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৪৭

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ হবিগঞ্জের চুনারুঘাট-চান্দপুর সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতরা হলেন শহিদ মিয়া ও হারুন মিয়া।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০), সুহেল (৩০)।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ট্রাকের চালক মনির মিয়াকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনরুঘাটের চান্দুপুর থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা শহরে আসার পথে বিপরীত দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শহিদ মিয়া (৫৫) ও হাসপাতালে নেওয়ার পথে হারুন মিয়া নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। 

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম