সিলেটে অপহৃত কলেজ ছাত্রী ৭ দিনেও উদ্ধার হয়নি

সিলেট প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪০

সিলেট অপহরণের ৭ দিন পেরিয়ে গেলেও সিলেটের আম্বরখানা গালর্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাদিয়াকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে মজুমদারী এলাকার ফুলকলির সামনে থেকে তিনি অপহৃত হন। অপহৃত ছাত্রী নগরীর চৌকিদেখী রংধনু ২০২/৬ লিয়াকত আলীর মেয়ে।
এ ঘটনায় সাদিয়ার মা বাদী হয়ে ৬ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার নং- ১ (০৩-০২-১৬)।
মামলার আসামীরা হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার জাকছড়া গ্রামের কাউছার আহমদ (২২), তার পিতা আব্দুল কাশেম (৪৫), তার মা মুন্নি বেগম (৪০), ইসরাইল মেম্বার (৪৫), মারুফ (২৬) ও নিয়াজী (৪০)। পুলিশ এখন পর্যন্ত তাদেরকে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, অপহৃতাকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কলেজে আসা-যাওয়ার পথে কলেজ ছাত্রী সাদিয়াকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল কাউছার আহমদ। বিষয়টি সাদিয়া তার পরিবারকে জানায়। পারিবারিকভাবে বিষয়টি কাউছারের পরিবারকে জানানো হয়। গত ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে ছাত্রীটি কলেজ থেকে বাসায় ফেরা পথে কাউছার তার সহযোগিদের নিয়ে একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন কাউছারসহ তার পরিবার সাদিয়াকে অপহরণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার জাকছড়ায় আটকে রেখেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান