একসঙ্গে অচেতন এক পরিবারের ৫ যুক্তরাজ্য প্রবাসী, দুজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৬:১৮আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬:৩৯

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগরের তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। এ ছাড়া অসুস্থ অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলামকে (২০)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান জানান, পুলিশ অচেতন অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করেছে। এরপর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গত ১২ জুলাই ওই পাঁচ জন যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ছয় দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরে ওই বাসা ভাড়া নেন।

এদিকে, আলামত সংগ্রহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে যে উপহার দিলেন মীর স্নিগ্ধ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে যে উপহার দিলেন মীর স্নিগ্ধ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার