টাঙ্গুয়ার হাওরে জেলে-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৭

সুনামগঞ্জ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জেলে ও পুলিশের সংঘর্ষের ঘটনায় উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের ২৫ জেলেকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে আহত পুলিশ সদস্য শাহ দুলাল বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, এলাকাটি দুর্গম এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না। পুলিশ জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রবিবার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত জলমহাল বেরবেরিয়া বিলে অবৈধভাবে মাছ ধরার সময় জেলে ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শাহ দুলাল, তপন দাসসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ মাইনুদ্দিন (৩৫), মো. রুবেল মিয়া (২৬) ও মাইদুল (৩৪) নামে তিন জেলেকে আটক করে।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম