গ্যাসফিল্ডের তেলের ট্যাংক থেকে শ্রমিকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাসফিল্ডের তেলের ট্যাংক থেকে তফছির মিয়া (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে দেখে গেছে ট্যাংকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত তফছির মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। 

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের দৈনিক শ্রমিক ছিলেন। 

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রবিবার থেকে তফছির মিয়ার খোঁজ মিলছিল না। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছির গ্যাসফিল্ডে প্রবেশ করেন। পরে সেখানে থাকা তেলের ট্যাংকের ঢাকনা উঠিয়ে লাফ দিয়ে পড়ে যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী